বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে র‍্যালি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
  • ৯০১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : র‍্যালি ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে রাঙ্গামাটিতে মঙ্গলবার আন্তর্জাতিক প্রতিবন্ধী  দিবস-২০১৯ পালিত হয়েছে। এবারের দিবসের প্রতিপাদ্য অভিগম্য আগামীর পথে।

সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন এর আয়োজনে  সকালে রাঙ্গামাটি শহরের হ্যাপির মোড় এলাকা থেকে প্রতিবন্ধী ও অভিভাবকদের নিয়ে একটি র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক) এর ডেপুটি ডাইরেক্টর মোঃ মফিজুল ইসলাম, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, সাধারণ সম্পাদক মিল্টন বাহাদুর, সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন স্কুলের শিক্ষক কুহু চাকমা, অভিভাবক মোঃ মোল্লা।

সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম জেলার দূর্গম প্রান্তরে অবস্থানরত প্রতিবন্ধী সবাইকে উন্নয়নের মূল স্রোতধারায় সর্ম্পৃক্ত করা জরুরী। আর এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি, অভিভাবক, প্রতিবন্ধী ব্যক্তি ও সংগঠনসমূহের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবন্ধী ব্যক্তি শনাক্তকরণের পাশাপাশি তাদের সমস্যা ও সমাধানের কার্যকরী উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। প্রতিবন্ধীদের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও তাদের সকলের ক্ষেত্রে, সমতার ভিত্তিতে অংশগ্রহণের সুযোগ তৈরি করা গেলে পরিবার, সমাজ ও দেশের সামগ্রিক উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com