রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

ক্ষেত থেকে পেঁয়াজ চুরি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
  • ৮৩৯ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস বগুড়া : বাজার মূল্য বেশি হওয়ায় বগুড়ায় সোনাতলায়  দুই শতক জমি থেকে পেঁয়াজ চুরির অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্যদীঘলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মধ্যদীঘলকান্দি গ্রামের মৃত ওয়াহেদ আলী বেপারির ছেলে কৃষক ইয়াসিন আলী জানান, প্রতি বছরের মত এবার তিনি ৪ শতক জমিতে পেঁয়াজ রোপন করেন। এর মধ্যে দুই শতক জমি থেকে প্রায় ১৫ হাজার টাকার পেঁয়াজ বিক্রি করেছেন।

অবশিষ্ট দুই শতক জমিতে পেঁয়াজ ছিল। সোমবার রাতে চোরের দল জমিতে এসে পেঁয়াজ তুলে নিয়ে গেছে। জোড়গাছা ইউনিয়নের সদস্য আবদুল গফুর জানান, তার এলাকায় আগে কখনও জমি থেকে পেঁয়াজ চুরির ঘটনা ঘটেনি। এবার বাজারে মূল্য বেশি হওয়ায় চুরির ঘটনা ঘটেছে। সোনাতলা থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, তিনি লোকমুখে এক কৃষকের জমির পেঁয়াজ চুরির কথা শুনেছেন। কেউ থানায় অভিযোগ করেননি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com