বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাঙ্গামাটিতে বাল্য বিবাহ রোধে সচেতনতা বাড়াতে প্রত্যন্ত এলাকায় প্রচারনা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
  • ৭৩০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : ‘পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি’এই প্রতিপাদ্যর আলোকে রাঙ্গামাটিতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাঙ্গামাটি উপজেলা পরিষদ হল রুমে রাঙ্গামাটি আইইএম ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে এই এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে, রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান রোমান, সদর পুরুষ ভাইস চেয়ারম্যান দূর্গশর চাকমা, সদর মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কর্মকর্তা বিমল কান্তি চাকমাসহ পরিবার পরিকল্পনা বিভাগের সদর এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বাল্যবিবাহ বন্ধ করতে পারলে কৈশোর কালীন মাতৃত্ব রোধ ও শিশু মৃত্যুর হার কমানো সম্ভব। সচেতনতা বৃদ্ধির জন্য প্রত্যন্ত এলাকায় এই প্রচার প্রচারনা অব্যাহত রাখা প্রয়োজন।

বক্তারা আরো বলেন, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওর্য়াড পর্যায়ে মানুষের মৌলিক অধিকার গুলো যাতে পরিপূর্ণ হয় সে লক্ষে বর্তমান সরকার গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com