সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

উপজেলা হাসপাতালের অফিসের ফাইলপত্র তছনছ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৭৭১ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ :  সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা হাসপাতালের অফিস রুমের জানালা ভেঙ্গে ভেতরে ঢুকে ফাইলপত্র তছনছের ঘটনা ঘটেছে। এ ঘটনা নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বুধবার গভীর রাতে কে বা কারা ওই হাসপাতালের অফিস কক্ষের হিসাব রক্ষক ও কেরানির রুমের জানালা ভেঙ্গে ফাইলপত্র তছনছ করা হয়। বৃহস্পতিবার দুপুরের দিকে রায়গঞ্জ থানার ওসি পঞ্চনন্দ সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে ওই হাসপাতালের দায়িত্বে থাকা নাইট গার্ড ইয়াছিন আলী ও শহিদুল ইসলামকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা এ কেএম মোফাখখারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হাসপাতালের অফিস রুমের জানালা ভেঙ্গে ফাইলপত্র তছনছ হলেও অফিসের কোন কিছু চুরি হয়নি বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com