বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা হাসপাতালের অফিস রুমের জানালা ভেঙ্গে ভেতরে ঢুকে ফাইলপত্র তছনছের ঘটনা ঘটেছে। এ ঘটনা নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বুধবার গভীর রাতে কে বা কারা ওই হাসপাতালের অফিস কক্ষের হিসাব রক্ষক ও কেরানির রুমের জানালা ভেঙ্গে ফাইলপত্র তছনছ করা হয়। বৃহস্পতিবার দুপুরের দিকে রায়গঞ্জ থানার ওসি পঞ্চনন্দ সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে ওই হাসপাতালের দায়িত্বে থাকা নাইট গার্ড ইয়াছিন আলী ও শহিদুল ইসলামকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কেএম মোফাখখারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হাসপাতালের অফিস রুমের জানালা ভেঙ্গে ফাইলপত্র তছনছ হলেও অফিসের কোন কিছু চুরি হয়নি বলে তিনি উল্লেখ করেন।