মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

এজলাসে হট্টগোল নয়া রাজনৈতিক ইস্যু !

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯
  • ৭৬৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস :  বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কারাবন্দি খালেদা জিয়ার জামিনের শুনানির নতুন তারিখ নির্ধারণ করার পর বিএনপিপন্থী আইনজীবীদের এজলাসে হট্টগোল এবং অবস্থান জন্ম দিয়েছে নয়া রাজনৈতিক ইস্যু।     

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন আদালত প্রাঙ্গণে তারা (বিএনপি) রণাঙ্গন সৃষ্টি করেছে ।আদালত কক্ষে তারা যে উদ্ধত্যপূর্ণ আচরণ করেছে, হট্টগোল করেছে সেটা ক্ষমার অযোগ্য।

তিনি শুক্রবার আওয়ামী লীগের সভাপতির রাজধানীর ধানমন্ডির কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন। এর আগে আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিয়ে ঐ কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বলেন কোর্ট আদেশ দিয়েছিল রিপোর্টটা (খালেদার জিয়ার মেডিকেল রিপোর্ট) ডাক্তারদের স্বাক্ষরসহ হাজির করতে হবে। তারা করেনি। ঐ জন্যেইতো আদালত অবমাননা হওয়া উচিৎ ছিল। অ্যাটর্নি জেনারেল সাহেব সরকারের স্বার্থ রক্ষার জন্য সব সময় চেষ্টা করে । এমন ভাবে চেষ্টা করে যেন সরকার নয় দলীয় স্বার্থ রক্ষার জন্য চেষ্টা করে।

গতকাল বৃহস্পতিবার বিএনপিপন্থী আইনজীবীরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাসে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতির উপস্থিতে হট্টগোল করে এবং অবস্থান করে। এক পর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চ এজলাস ত্যাগ করেন। আপিল বেঞ্চ সকালে জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত  বিএনপি কারাবন্দি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিনের শুনানির পরবর্তী তারিখ ১২ ডিসেম্বর নির্ধারণ করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে খালেদার জিয়ার স্বাস্থ্যের মেডিকেল রিপোর্ট এই সময়ের মধ্যে আদালতে জমা দেওয়ার নির্দেশে দেন বিএসএমএমইউএর আবেদনের প্রেক্ষিতে। এতে খালেদার আইনজীবীরা অসন্তুষ্ট হয় এবং আদালত কক্ষে হট্টগোল শুরু করে। খালেদা জিয়া বিএসএমএমইউতে চিকিৎসাধীন আছেন।        

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com