মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

শনিবার বগুড়ায় জেলা আ’লীগের সম্মেলন ॥ নতুন সাজে সজ্জিত শহর

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯
  • ৮৫০ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস বগুড়া : রাত পোহালেই  বগুড়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলন ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত। প্রার্থীদের ব্যানার, পোস্টার ও বিলবোর্ডে শহর ও শহরতলীর গুরুত্বপূর্ণ এলাকা ছেয়ে গেছে। সম্মেলন সফল করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের মিছিলে মিছিলে শহর প্রকম্পিত হয়ে উঠছে। তাদের উপস্থিতিতে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় । ৭ জন সভাপতি ও ১১ সাধারণ সম্পাদক প্রার্থী কাউন্সিলরদের কাছে যাচ্ছেন তাদের সমর্থন লাভের জন্য।

 কে হচ্ছেন সভাপতি ও সম্পাদক, কে কেমন সংগঠন চালাবেন; এ নিয়ে শুধু ক্ষমতাসীন দলে নয় অন্যান্য রাজনৈতিক দলের দায়িত্বশীলদের মধ্যে আলোচনা চলছে। সম্মেলনকে সামনে রেখে পুরো জেলায় সাজ সাজ রব পড়েছে। বর্ণিল সাজে সাজানো হয়েছে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো। রঙিন ব্যানার, পোস্টার, ফেস্টুন, তোরণ ও বিলবোর্ডে শহর ছেয়ে গেছে। কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানিয়ে শহরের প্রবেশ পথ বনানী, সার্কিট হাউস ছাড়াও বিভিন্ন স্থানে তোরণ স্থাপন করা হয়েছে। সম্মেলনে ৫১৫ জন কাউন্সিলর, ৬০০ আমন্ত্রিত অতিথি ও প্রায় ২৫ হাজার ডেলিগেট উপস্থিত থাকবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সর্বশেষ গত ২০১৪ সালের ১০ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হয়। প্রবীণ রাজনীতিক আলহাজ্ব মমতাজ উদ্দিন সভাপতি ও মজিবর রহমান মজনু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর প্রায় ২১ মাস পর ২০১৬ সালের ১২ অক্টোবর ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি আলহাজ্ব মমতাজ উদ্দিন মারা গেলে সহ-সভাপতি ডা. মকবুল হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। জেলার ১৩ সাংগঠনিক কমিটির ১২টির মেয়াদোত্তীর্ণ। দ্বন্দ্বের কারণে একটি উপজেলায় এখনও পুর্ণাঙ্গ কমিটি দেয়া সম্ভব হয়নি। ৬ বছর পর সম্প্রতি বগুড়া শহর বা পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জেলা আওয়ামী লীগের সূত্র জানায়, ৭ ডিসেম্বর শনিবার বেলা ১০টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন, সভাপতি মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম। প্রধান অতিথি থাকছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধান বক্তা থাকবেন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, রাজশাহী সিটি কর্পোরেশনের  মেয়র ও  আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন প্রমুখ উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেন ও সঞ্চালনা করবেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু।

সম্মেলন প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি  ডা. মকবুল হোসেন ও সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু জানান, সম্মেলনের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। তারা আশা করেন, সম্মেলন সফল হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com