বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : বেগম রোকেয়া দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মানববন্ধনে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে, এম মামুনুর রশিদ মাববন্ধনের নেতৃত্ব দেন।
অনুষ্ঠিত মানববন্ধনে মহিলা বিষয়ক অধিদপ্তরসহ বেশ কয়টি নারী সংগঠন অংশ গ্রহন করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস ঘোষ, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ বলেন, মহীয়সী নারী বেগম রোকেয়া নারী সমাজের অগ্রগতির জন্য কাজ করে গেছেন। তার পদাঙ্ক অনুসরণ করে তাদের এগিয়ে যেতে হবে। সরকার নারী সমাজকে দেশের সার্বিক উন্নয়নে সম্পৃক্তকরণের মাধ্যমে নারীর ক্ষমতায়নে নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছে। তাই সমাজে নারী অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।
সভায় বক্তারা বলেন, সরকার সমাজে নির্যাতিত ও অবহেলিত নারীদের অবদান সামনে তুলে ধরে সবাইকে উৎসাহিত করতে‘জয়িতা অন্বেষণ’ কার্যক্রম হাতে নিয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।