বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

  • আপডেট টাইম : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ৭০১ দেখা হয়েছে
ইয়াবা ট্যাবলেট ফাইল ফটো

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ:  কুড়িগ্রামের ভুরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকায় সোমবার ভোরে অভিযান চালিয়ে চার হাজার ৪০৮ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২। র‍্যাব-১২ সিরাজগঞ্জ সদর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার প্রণব কুমার সরকার  সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি সাংবাদিকদের জানান। গ্রেফতারকৃতরা হলো- ভুরুঙ্গামারী উপজেলার পশ্চিম পাথরডুবি গ্রামের আবু হোসেনের ছেলে মোহির উদ্দিন (৩৮), আবুল হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৩২) ও সামান আলীর ছেলে মাঈদুল ইসলাম (৩০)।

ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার  জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চার হাজার ৪০৮ পিস ইয়াবা, তিনটি মোবাইল, তিনটি সিমকার্ড ও নগদ দুই হাজার ৪০০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় ভুরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com