বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে খোলা বাজারে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
মঙ্গলবার সকাল থেকে রাঙ্গামাটির স্থানীয় চারটি বাজারে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল পর্যায়ক্রমে শহরের অন্যান্য এলাকাগুলোতেও পেঁয়াজ বিক্রি করা হবে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল। তবে একদিনে একজন ক্রেতা দুই কেজির বেশি পেঁয়াজ কিনতে পারবেন না বলে জানান তিনি।