বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলাবাসীর প্রথম সার্বজনীন মহাসংঘদান অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
  • ৭৪৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে প্রথমবারের মত নানিয়ারচর উপজেলাবাসীর উদ্যোগে সার্বজনীন মহাসংঘদান অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ধর্মীয় ভাব গাম্ভীর্যে  শুক্রবার  সকালে বুদ্ধ পতাকা উত্তোলন ও উদ্ধোধনী ধর্মীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে শুরু দান অনুষ্ঠান পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিস্কার দান, হাজার বাতি দান, প্যাগোডার উদ্দেশ্য টাকা দান, পিন্ডুদান, উৎসর্গসহ নানাবিধ দান করা হয়।

পরে ভগবান বুদ্ধ ও পরিনির্বানপ্রাপ্ত মহাসাধক সাধনানন্দ মহাস্থবির বনভান্তের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়া নানিয়ারচর থেকে ৫জন ভিক্ষুসহ মোট ৮জন ভিক্ষুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। নানিয়ারচর উপজেলাসহ দূর-দূরান্ত থেকে হাজারো পুণ্যার্থী অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। সাধু সাধু সাধু ধ্বনিতে মুখর হয়ে উঠে রাজবন বিহার প্রাঙ্গন। ভাতৃঘাতি সংঘাত বন্ধে অনুষ্ঠানে পাঁচ মিনিট নীরবতায় থেকে ভাবনা করেন পুণ্যার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন উপমন্ত্রী মণিস্বপন দেওয়ান। আরো বক্তব্য রাখেন সাবেক রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও উদযাপন কমিটির উপদেষ্টা নিখিল কুমার চাকমা। নানিয়ারচর উপজেলার সার্বজনীন মহাসংঘদান উদযাপন কমিটির সভাপতি প্রগতি চাকমা। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমীয় খীসা, ড. রূপম দেওয়ানসহ উদযাপন কমিটির উপদেষ্টাসহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এতে পঞ্চশীল প্রার্থনা করেন উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুদ্বীপ্ত চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন কমল কান্তি দেওয়ান।

অনুষ্ঠানে ধর্মীয় দেশনা দেন রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান ও বিহার অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির। আরো দেশনা দেন, ফুরমোন সাধনাতীর্থ আন্তর্জাতিক বনধ্যান কেন্দ্রের অধ্যক্ষ শ্রীমৎ ভৃগু মহাস্থবির,  অধ্যক্ষ শ্রীমৎ বিশদ্ধানন্দ মহাস্থবিরসহ রাজবন বিহারের সিনিয়র ভিক্ষু জ্ঞানপ্রিয় মহাস্থবির।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com