বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:১১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী

রাঙ্গামাটিতে অটিস্টিক চিলড্রেনদের এর প্রশিক্ষণ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

  • আপডেট টাইম : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ৭১৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি শহরের ভেদভেদি রাঙ্গাপানি এলাকায় শনিবার  ৮০শতক জায়গায় সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক) এর প্রশিক্ষণ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক আলোচনা সভায় কিশোর ত্রিপুরা বলেন,  যত্ন, ভালবাসা দিয়ে মানুষ করলে অটিস্টিক শিশুরা ও একটি সুন্দর জীবন লাভ করতে পারে। এদের মধ্যে অনেক প্রতিভা রয়েছে। তাদের প্রতিভাগুলো খুঁজে বের করতে হবে এবং প্রতিভার বিকাশ ঘটাতে হবে। এজন্য বিশেষ করে অভিভাবকদের অটিজম শিশুর প্রতি অধিকতর যত্নবান হতে হবে।

আলোচনা সভায় সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক) এর চেয়ারপার্সন সুবর্ণা চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য পরিকল্পনা ড. প্রকাশ কান্তি চৌধুরী,  বিশিষ্ট সংগীত শিল্পি অনামিকা ত্রিপুরা, ইউএনডিপির ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার প্রসেনজিৎ চাকমা, সোয়াকের সচিব সাবিনা হোসেন, সোয়াকের কোষাধ্যক্ষ সৈয়দা শামীমা আখতার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী ত্রয়া সরকার, সোয়াকের ডেপুটি ডাইরেক্টর মোঃ মফিজুল ইসলাম’সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com