বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বগুড়ায় বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুতায়িত হয়ে ট্রাক চালকের মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৭৭০ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার শাজাহানপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর একটি ট্রাক ধাক্কা দেয়ায় খুঁটি ভেঙে বিদ্যুতের তার  আদম হোসেন (৩২) নামে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালকের  শরীরে পড়লে বিদ্যুতায়িত হয়ে  মারা যান।

 শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিদ্যুতের খুঁটি মহাসড়কের পড়ে থাকায় অন্তত ২০ মিনিট মহাসড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হয়।  শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক চালক আদম হোসেন বগুড়ার শিবগঞ্জের কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি শুক্রবার রাতে বগুড়ার মহাস্থান হাট থেকে ট্রাকে সবজি নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। ঘন কুশায়ার কারণে ট্রাকের সামনের গ্লাস ঘোলা হয়ে যায়। রাত ৯টার দিকে তিনি বগুড়ার শাজাহানপুরের নয়মাইল এলাকায় মহাসড়কের পাশে ট্রাক থামিয়ে গ্লাস পরিস্কার করছিলেন। এ সময় অপর একটি ট্রাকের চালক দেখতে না পেয়ে দাঁড়িয়ে থাকা সবজি বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে ট্রাকটি মহাসড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এতে খুঁটি ভেঙে পড়ে ও তার ছিঁড়ে যায়। ছিঁড়ে যাওয়া তার শরীরের ওপর পড়লে বিদ্যুতায়িত হয়ে আদম হোসেন ঘটনাস্থলেই মারা যান। শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, মহাসড়কে ভেঙে যাওয়া বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ায় ৫ মিনিট যান চলাচল ব্যাহত হয়েছে। নিহতের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ   হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুটি ট্রাক জব্দ করা হলেও অপর ট্রাকের চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে শাজাহানপুর থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com