বাংলা হেডলাইনস বগুড়া : র্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানীর সদস্যরা রোববার দুপুরে শহরে সাতমাথায় সপ্তপদী মার্কেট থেকে পর্ণগ্রাফি সংরক্ষণ ও ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার অভিযোগে ১৬ তরুণকে গ্রেফতার করেছেন। তাদের কাছে কম্পিউটারের ৪৮টি হার্ডডিক্স, ১৬টি মোবাইল ফোন ও ৩০টি সিম জব্দ করা হয়েছে। সন্ধ্যায় তাদের সদর থানায় সোপর্দ এবং পর্ণগ্রাফি আইনে মামলা হয়েছে। গ্রেফতার তরুণরা হলো বগুড়া সদরের সাবগ্রামের আব্দুল ওয়াহাব (২১), চাঁদ হরিপুর উত্তরপাড়ার রাসেল হোসেন (২২), একই গ্রামের রাকিব হোসেন (২০), চান্দুপাড়ার সামিউল ইসলাম (১৯), বড় টেংরা গ্রামের সোহাগ ইসলাম (১৯), নামুজা বগারপাড়ার এনামুল হক (২৩), কান্দারের রাশেদ হোসেন (২২), শাজাহানপুর উপজেলার সাবরুল গ্রামের আরিফুল ইসলাম (২০), একই উপজেলার জালশুকা গ্রামের নুর আলম (২১), গাবতলীর চকবোচাই গ্রামের মোস্তাফিজার রহমান (২৫), একই উপজেলার বুরুজ বালুয়াহাটা গ্রামের সাদেকুর রহমান (২০), টিউরপাড়ার জিহাদ হোসেন (২০), কদমতলীর মেহেদী হাসান (২৮), নন্দীগ্রামের বিজরুল গ্রামের মোসাদ্দিকুর রহমান মানিক (২৬), কাহালুর মানিগাছা গ্রামের রিপন প্রামানিক (২০) এবং নওগাঁর পত্নীতলা উপজেলার বরহাট্টি গ্রামের বাপ্পী হোসেন (২১)।
র্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি রওশন আলী রোববার বিকালে ব্রিফিং-এ জানান, গ্রেফতার ১৬ জন দীর্ঘদিন পর্ণগ্রাফি সংরক্ষণ এবং ক্রয়-বিক্রয় করে আসছিল। রোববার দুপুরে গোপনে খবর পেয়ে বগুড়া শহরের সাতমাথায় সপ্তপদী মার্কেটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে পর্ণগ্রাফি থাকা ৪৮টি হার্ডডিক্স, ১৬টি মোবাইল ও ৩০টি সিম পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে সদর থানায় পর্ণগ্রাফি আইনে মামলা করা হয়েছে।