রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরান যুদ্ধের চাপে মার্কিন এয়ারলাইনস স্পিরিট বন্ধ ঘোষণা ‘বোরকা পরে’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন দেয় পরিচ্ছন্নতাকর্মী: পুলিশ ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প

বগুড়ায় র‍্যাবের অভিযানে পর্ণগ্রাফি ব্যবসার সাথে জড়িত ১৬ তরুণ গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
  • ৬৫৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : র‍্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানীর সদস্যরা রোববার দুপুরে শহরে সাতমাথায় সপ্তপদী মার্কেট থেকে পর্ণগ্রাফি সংরক্ষণ ও ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার অভিযোগে ১৬ তরুণকে গ্রেফতার করেছেন। তাদের কাছে কম্পিউটারের ৪৮টি হার্ডডিক্স, ১৬টি মোবাইল ফোন ও ৩০টি সিম জব্দ করা হয়েছে। সন্ধ্যায় তাদের সদর থানায় সোপর্দ এবং পর্ণগ্রাফি আইনে মামলা হয়েছে। গ্রেফতার তরুণরা হলো বগুড়া সদরের সাবগ্রামের আব্দুল ওয়াহাব (২১), চাঁদ হরিপুর উত্তরপাড়ার রাসেল হোসেন (২২), একই গ্রামের রাকিব হোসেন (২০), চান্দুপাড়ার সামিউল ইসলাম (১৯), বড় টেংরা গ্রামের সোহাগ ইসলাম (১৯), নামুজা বগারপাড়ার এনামুল হক (২৩), কান্দারের রাশেদ হোসেন (২২), শাজাহানপুর উপজেলার সাবরুল গ্রামের আরিফুল ইসলাম (২০), একই উপজেলার জালশুকা গ্রামের নুর আলম (২১), গাবতলীর চকবোচাই গ্রামের মোস্তাফিজার রহমান (২৫), একই উপজেলার বুরুজ বালুয়াহাটা গ্রামের সাদেকুর রহমান (২০), টিউরপাড়ার জিহাদ হোসেন (২০), কদমতলীর মেহেদী হাসান (২৮), নন্দীগ্রামের বিজরুল গ্রামের মোসাদ্দিকুর রহমান মানিক (২৬), কাহালুর মানিগাছা গ্রামের রিপন প্রামানিক (২০) এবং নওগাঁর  পত্নীতলা উপজেলার বরহাট্টি গ্রামের বাপ্পী হোসেন (২১)।

র‍্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি রওশন আলী রোববার বিকালে ব্রিফিং-এ জানান, গ্রেফতার ১৬ জন দীর্ঘদিন পর্ণগ্রাফি সংরক্ষণ এবং ক্রয়-বিক্রয় করে আসছিল। রোববার দুপুরে গোপনে খবর পেয়ে বগুড়া শহরের সাতমাথায় সপ্তপদী মার্কেটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে পর্ণগ্রাফি থাকা ৪৮টি হার্ডডিক্স, ১৬টি মোবাইল ও ৩০টি সিম পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে সদর থানায় পর্ণগ্রাফি আইনে মামলা করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com