বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ এর উদ্যোগে ও ব্যাবস্থাপনায় এই প্রথম বারের মতো রাঙ্গামাটিতে প্রতিবন্ধী ও বাক প্রতিবন্ধীদের নিয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় ট্যালেন্ট হান্ট ও প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।
স্পেশাল অলিম্পিকস্ গেইমে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১১টি জেলা থেকে প্রায় শতাধিক প্রতিবন্ধী ও বাক প্রতিবন্ধী
শিশুরা অংশগ্রহন করছে। খেলায় ১৩ জন ট্রেইনার এটা পরিচালনা করছেন।
সোমবার সকালে মারী ষ্টেডিয়ামে দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। এসময় স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ এর কোষাধ্যক্ষ নুরুল আলম, স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ জাতীয় পরিচালক, ফারুকুল ইসলাম, সোয়াক ও স্পেশাল অলিম্পিকস্ বাংলাদেশ রাঙ্গামাটি সাব-চ্যাপ্টার সভাপতি সুবর্ণা চাকমা, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক শফিউল আজম প্রমুখ।