বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়া প্রেসক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে শহীদ মাসুদ একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলায় শহীদ চান্দু একাদশকে ১২ রানে পরাজিত করে। এর আগে সকাল ১০টায় শহীদ চান্দু ষ্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন, অতিথিবৃন্দ।
বগুড়া প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন। ক্রীড়া উপকমিটির সদস্য আব্দুস সালাম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, ক্রীড়া সম্পাদক জাফর আহম্মেদ মিলন, নোভা ফার্মার ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন, ষ্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল। এ সময় সদর থানার ওসি এসএম বদিউজ্জামান, ক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, প্রদীপ ভট্টাচার্য শংকর, সাবেক সাধারণ সম্পাদক মিলন রহমান, আরিফ রেহমান, সিনিয়র সাংবাদিক সমুদ্র হক, বগুড়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক জেএম রউফ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মির্জা সেলিম রেজা, সাধারণ সম্পাদক গনেশ দাস, ক্লাবের সহ-সভাপতি নাজমুল হুদা নাসিম, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান রানা, এসএম কাওছার, দপ্তর সম্পাদক শফিউল আযম কমল, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, ক্রীড়া উপকমিটির সদস্য তোফাজ্জল হোসেন, সাজেদুর রহমান সিজু ও মেহেরুল সুজন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি মমিনুর রশিদ সাইন, সাধার সম্পাদক আব্দুর রহিমসহ ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মহান মুক্তিযুদ্ধে প্রাণদানকারী বগুড়ার বীর শহীদ চান্দু, শহীদ খোকন, শহীদ মাসুদ ও শহীদ টিটু নামে চারটি দলে বিভক্ত হয়ে সদস্যগণ খেলায় অংশগ্রহণ করেন। প্রথম খেলায় শহীদ মাসুদ একাদশ ও ২য় খেলায় শহীদ চাঁন্দু একাদশ বিজয়ী হয়। পরে ফাইনাল খেলায় শহীদ মাসুদ একাদশের মাহমুদুল আলম নয়ন, সাগর কুমার রায়, আমিনুল ইসলাম মুক্তা, সাখাওয়াত হোসাইন জনির ব্যাটিং-এ তারা শহীদ চাঁন্দু একাদশকে ৮৯ রানের টার্গেট দেয়। ব্যাট করতে নেমে শহীদ চাঁন্দু একাদশের এইচ আলিম, শাওন রহমান, মাসুদুর রহমান রানার দৃঢ়তায় তারা ৬৭ রান তুলতে সক্ষম হয়। খেলায় ১২ রানে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হয় শহীদ মাসুদ একাদশ।
খেলায় ম্যান অব দি ম্যাচ সাখাওয়াত হোসাইন জনি ও ম্যান অবদি সিরিজের পুরস্কার পেয়েছেন সাগর কুমার রায়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন। খেলা পরিচালনা করেনদ আরমান ও রাহি। খেলায় ধারা বর্ণনা দেন চপল সাহা, আব্দুস সালাম বাবু ও ফরহাদ শাহী।