বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী

রাঙ্গামাটিতে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯
  • ৬৮৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: দৈনিক ইত্তেফাক স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।

তিনি বলেন, স্বাধীনতার সোনালী অর্জন ও গর্বিত অংশীদার দৈনিক ইত্তেফাক। যে লেখনির মাধ্যমে দৈনিক ইত্তেফাক বাংলাদেশ গণতন্ত্রের পূর্ণপ্রতিষ্ঠা এবং স্বাধীনতা সংগ্রাম এবং ভাষা আন্দোলনের পরবর্তী যে লেখনি একমাত্র জায়গা হলো দৈনিক ইত্তেফাক।

মঙ্গলবার সন্ধ্যায় আনন্দঘন পরিবেশে গণমানুষের মুখপাত্র দৈনিক ইত্তেফাকের ৬৭তম বর্ষপূতি উপলক্ষে রাঙ্গামাটি প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও বর্ষপূতি কেক কাটা অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

রাঙ্গামাটি প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এ কে এম মকছুদ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম শামসুল আলম, যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ।

অনুষ্ঠানে বক্তারা দৈনিক ইত্তেফাক শুরু থেকে তার বর্তমান পর্যন্ত তার নিরপেক্ষতা বজায় রেখে প্রকাশিত হয়ে আসছে। ভবিষ্যতেও ইত্তেফাক এই ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন।

পরে অতিথিবৃন্দ কেক কেটে ইত্তেফাকের ৬৭তম বর্ষপূতি পালন করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com