বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

র‍্যাবের অভিযানে ১৩২৫ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ৬৯৪ দেখা হয়েছে
বগুড়ায় র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলা হেডলাইনস বগুড়া: র‍্যাব -১২ বগুড়া স্পেশাল কোম্পানীর সদস্যরা শনিবার সকালে শহরতলী মাটিডালি বিমান মোড়ে পৃথক অভিযান চালিয়ে এক হাজার ৩২৫ বোতর ফেনসিডিল উদ্ধার ও চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। তাদের কাছে একটি কাভার্ডভ্যান, একটি ট্রাক, চারটি মোবাইল ফোন, ৮টি সিমকার্ড ও নগদ ১০ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলো, যশোর সদরের তপসীডাঙ্গার আলমগীর কবিরের ছেলে নাজমুল কবির বাপ্পী (৩৩), গাইবান্ধার সাঘাটা উপজেলার ফলিয়া সরকার পাড়ার মৃত আরজান আলীর ছেলে ফিরোজুল ইসলাম (২২), কুমিল্লার মেঘনা উপজেলার রাধানগর গ্রামের আবদুর রহিমের ছেলে কবির হোসেন (২৮) ও চাঁদপুর সদরের পূর্ব ছিরামদি গ্রামের মৃত হাসান মিজির ছেলে বাবুল মিজি (৪০)।

র‍্যাব স্পেশাল কোম্পানী ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি রওশন আলী জানান, শনিবার সকালে গোপনে খবর পেয়ে শহরতলীর মাটিডালি বিমান মোড়ে মহাসড়কে একটি কাভার্ডভ্যানে (ঢাকা-মেট্রো-ট-২২-৯০৩৬) তল্লাশি করে ৪৪০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ সময় মাদক ব্যবসায়ী নাজমুল কবির বাপ্পী ও ফিরোজুল ইসলামকে দুটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৬০০ টাকাসহ গ্রেফতার করা হয়।

একই স্থানে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৫২২২) থামিয়ে তল্লাশি করলে ৮৮৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়। তখন ট্রাকে থাকা মাদক ব্যবসায়ী কবির হোসেন ও বাবুল মিজিকে নগদ ৭ হাজার টাকা, দুটি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়েছে। র‍্যাব কর্মকর্তা আরো জানান, আটককৃত মাদক ব্যবসায়ীরা পরিবহণ শ্রমিকের ছদ্মাবরণে দীর্ঘদিন ধরে বিভিন্ন সীমান্ত পথে মাদকের বড় বড় চালান এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের বগুড়া সদর থানায় সোপর্দ ও পৃথক মামলা করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com