বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে কলেজ ছাত্রকে শ্বাসরোধে হত্যা।। আটক ১

  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ৬৬৯ দেখা হয়েছে
নিহতের স্বজনেরা শোকে মাতম

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ:  সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হানিফনগর নরিনা গ্রামের কলেজ ছাত্র আশরাফুল (২০) কে শ্বাসরোধে হত্যা করেছে দূর্বৃত্তরা। সে ওই গ্রামের আজাদ হোসেনের ছেলে ও শাহজাদপুর সরকারি কলেজের  অনার্স ২য় বর্ষের ছাত্র। এ নির্মম হত্যাকান্ডে নিহতের স্বজনেরা শোকে মাতম। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ১ যুবককে আটক করেছে।

শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, উক্ত কলেজ ছাত্র শুক্রবার রাতের খাবারের পর নিখোঁজ হয়। স্বজনেরা বহু খোজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে তার লাশ বাড়ী থেকে প্রায় ১ কিলোমিটার দূরে চরনরিনা ও জয়রামপুর গ্রামের মাঝখানে সরিষা ক্ষেতে  দেখতে পায় স্থানীয়রা। দুপুরে পুলিশ ওই সরিষা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে, নারী সংক্রান্ত ঘটনায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১ যুবককে আটক করা হলেও তদন্ত স্বার্থে তার নাম বলা যাচ্ছে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com