বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী

রাঙ্গামাটি মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ৬৯০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডাঃ টিপু সুলতান এর বছরের শেষ কার্য দিবসে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার  সকালে রাঙ্গামাটি মেডিকেল কলেজের আয়োজনে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী ইনস্টিটিউটে এই বিদায় সংবর্ধনা  অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।

বিদায় ও বরণ অনুষ্টানে বিভাগীয় প্রধান কমিউনিটি মেডিকেল এর অধ্যাপক প্রীতি প্রসূন বড়ুয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডীন ও চট্টগ্রাম মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান প্রাক্তন অধ্যক্ষ ও সেলিম মোঃ জাহাঙ্গীর।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জেন শহীদ তালুকদার, চট্টগ্রাম মেডিকেল কলেজের গাইনী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ শাহানা শেলী, রাঙ্গামাটি মেডিকেল কলেজের শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান ডাঃ আবুল কালাম আজাদ, রাঙ্গামাটি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান গাইনী আন্ত অবসর ডাঃ শিরীন আক্তার খানম, রাঙ্গামাটি মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ এহ সানুল হক কাজল, রাঙ্গামাটি মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ওরাল এ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মনোজ কুমার বড়ুয়াসহ রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যাপক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

পরে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ফুল দিয়ে রাঙ্গামাটি মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডাঃ টিপু সুলতানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com