বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : কোন বিশেষ বিশেষ দিনে যেমন আমরা উপহার সামগ্রী দিই তেমনি নতুন বছরের প্রথম দিনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিক্ষার্থীদের এই বই উপহার। আর নতুন বছরের প্রথম দিনে বই পাওয়া অনেক সুভাগ্য বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার। তাই শিক্ষার্থীদের বর্তমান সরকার অনেক সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। এই সুযোগ সুবিধা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান তিনি।
বুধবার (১জানুয়ারি) সকালে উৎসবমুখর পরিবেশে রাঙ্গামাটির শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙ্গামাটি শাহ বহুমুখি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিষ্ট্রেট পল্লব হোম দাশ, সদর উপজেলার একাডেমিক সুপারভাইজার রতন চাকমা, রাঙ্গামাটি শাহ বহুমুখি উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিরি সহ সভাপতি নাসির উদ্দিন তালুকদার প্রমুখ।