বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০
  • ৭৭২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার শেরপুরে আলু বোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার মারা গেছেন। বুধবার মধ্য রাতে উপজেলার ররোয়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দূর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বিঘ্ন ঘটে।

নিহতরা হলেন বগুড়া শাজাহানপুর উপজেলার মাদলা এলাকার রবিউল্লাহর ছেলে ট্রাক চালক সানোয়ার হোসেন (৩০) ও একই এলাকার হাফিজার রহমানের ছেলে হেলপার মিন্টু মিয়া (২০)।

শেরপুর থানার ওসি হুমায়ুন কবির ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে বগুড়া থেকে একটি আলু বোঝাই ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি বগুড়ার শেরপুর উপজেলার ররোয়া এলাকায় মহাসড়কে পৌঁছলে ঢাকা ছেড়ে আসা বগুড়াগামী হাজী পরিবহণের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক সানোয়ার হোসেন মারা যান। আহত অন্তত ১৬ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতেই ট্রাকের হেলপার মিন্টু মিয়া মারা যান। দুর্ঘটনার পর ট্রাক ও বাস থাকায় প্রায় এক ঘন্টা যান চলাচল ব্যাহত হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com