বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

বিএনপিই সন্ত্রাসীদের দল : তথ্যমন্ত্রী

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০
  • ৬৮৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: ‘বিএনপি সন্ত্রাসীদের দল আর ফখরুল ইসলাম আলমগীর সাহেব তাদের নেতা’ বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ।

শুক্রবার সন্ধ্যায় ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান বিভাগের প্রীতি সম্মিলনে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের সমসাময়িক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক মন্তব্য ‘আওয়ামী লীগ সন্ত্রাস নির্ভর দল’, এর প্রতিক্রিয়া জানতে চাইলে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সন্ত্রাসী পরিবেষ্টিত হয়ে মির্জা ফখরুল সাহেব, যিনি একথা বলেছেন, তিনি নিজেই পেট্রোলবোমা বাহিনীর নেতা।‘ ২০১৩, ১৪, ১৫ সালে বিএনপি ঘুমন্ত বাসযাত্রী, থেমে থাকা ট্রাকের ঘুমন্ত চালক, স্কুলগামী শিশু-কিশোরদের পেট্রোলবোমা নিক্ষেপ করে পুড়িয়ে হত্যা করেছে। ২০১৮ সালের নির্বাচনেও তারা নিজেদের কার্যালয়ে লাঠিসোটা নিয়ে হাজির হয়েছিল। কয়েক দিন আগেও বিএনপির সন্ত্রাসীরা  হাইকোর্টের সামনে মোটরসাইকেলে আগুন দেয়, ভাঙচুর করে, বগুড়ায় শহীদ মিনারে জুতা নিয়ে উঠতে বাধা দেওয়ায় পুলিশের উপরে ছাত্রদল হামলা করে।‘ 

‘সন্ত্রাসী পরিবেষ্টিত থেকে, তাদের নেতা হয়ে ফখরুল সাহেবের এ ধরনের মন্তব্য জাতির সাথে বড় একটি মশকরা,’ বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সূত্র : তথ্য অধিদফতর।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com