শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

ভারমুক্ত হয়ে ছাত্রলীগের পূর্ণাঙ্গ সভাপতি-সাধারণ সম্পাদক হলেন নাহিয়ান-লেখক

  • আপডেট টাইম : শনিবার, ৪ জানুয়ারী, ২০২০
  • ৬৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় এবং  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে যথাক্রমে পূর্ণাঙ্গ সভাপতি ও সাধারণ সম্পদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী ও আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন অনুষ্ঠানে এই ঘোষণা দেন।

শেখ হাসিনা বলেন আজ থেকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আর ভারপ্রাপ্ত নয়। উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা করতালি দিয়ে এই ঘোষণায় স্বাগত জানান।

এর আগে এই অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদের দলের নেত্রীর (শেখ হাসিনা) কাছে প্রস্তাব করেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের উপর থেকে ভার উঠিয়ে নেওয়ার জন্য।

গত বছরের ১৪ সেপ্টেম্বর বিভিন্ন  অভিযোগে কারণে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও  গোলাম রাব্বানীকে যথাক্রমে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে হিসেবে দায়িত্ব দেওয়া হয় যথাক্রমে সংগঠনটির এক নম্বর সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় ও এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com