বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

টাঙ্গাইলে তিন বিচারকের বাসায় চোর॥ মালামাল তছনছ

  • আপডেট টাইম : শনিবার, ৪ জানুয়ারী, ২০২০
  • ৭৪০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল : সংঘবদ্ধ একটি চোরের দল টাঙ্গাইলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার এবং জেলা জজ আদালতের সহকারী জজ মুজিবুর রহমানের বাসার মালামাল তছনছ করেছে।

এছাড়া আরেকজন বিচারের বাড়িতে গ্রিল কেটে ঘরে প্রবেশের চেষ্টা করে। শুক্রবার গভীর রাতে টাঙ্গাইল পৌর এলাকার হাউজিং মাঠে অবিস্থত তিন বিচারকের বাসায় এ ঘটনা ঘটে। তবে এতে কোন মালামাল খোয়া যায়নি।

এ ঘটনায় শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবু বকর বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনাটি খুবই রহস্যজনক বলে মনে করছেন বিচারক এবং পুলিশ।

এ ব্যাপারে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুম বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকার কারণে বাসায় কোন লোক ছিল না। এ সুযোগে গভীর রাতে সংঘবব্ধ চোরের দল গ্রিল কেটে ঘরের ভিতরে প্রবেশ করে। এ সময় আলমারি ভেঙে জিনিসপত্র বের করে নিচে ফেলে দেয় এবং বাসার সমস্ত মালামাল তছনছ করে। কম্পিউটার, ল্যাপটপ, নগদ টাকা এবং মূল্যবান জিনিস থাকা সত্বেও তারা কোন কিছু নেয়নি। এ কারণে ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে।

এ ছাড়াও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের বাসায় গ্রিল কাটার চেষ্টা করে। কিন্তু তারা ঘরের ভিতরে প্রবেশ করতে পারেনি।

এ ব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গ্রিল কেটে বাসার ভেতর প্রবেশ করলেও কোন জিনিসপত্র চুরি হয়নি। কারা কেন কি উদ্দেশ্যে গ্রিল কেটে বাসায় প্রবেশ করেছিল বিষয়টি খুবই রহস্যজনক। পুলিশ এ ঘটনায় কাজ করছে। দ্রুতই জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com