বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাঙ্গামাটিতে বিটিভির বনফুল-লোক লোকালয় অনুষ্ঠানের তিন যুগপূর্তি উদযাপন

  • আপডেট টাইম : সোমবার, ৬ জানুয়ারী, ২০২০
  • ৭৫২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতিসমূহের জীবনধারা ও সংস্কৃতি নিয়ে নির্মিত শিক্ষা ও সংস্কৃতিমূলক ম্যাগাজিন অনুষ্ঠান বিটিভি’র বনফুল ও লোক লোকালয় অনুষ্ঠানের তিন যুগ পূর্তিতে রাঙ্গামাটিতে বর্নাঢ্য আনন্দ আয়োজনের মধ্য দিয়ে উৎযাপন করা হয়েছে।

এই উপলক্ষে সোমবার  রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। রাঙ্গামাটি জেলার সংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের আয়োজনে ও বিশিষ্ট নাগরিক, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিকদের সম্মিলিত অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ র‍্যালিটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গর্জনতলীস্থ ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন মিলনায়তনে গিয়ে শেষ হয়।

তিন যুগ পূর্তি উদযাপনে বিভিন্ন ক্যাটাগরিতে ১৭জনকে সম্মাননা প্রদান করেন অতিথিবৃন্দ। সন্মাননা প্রাপ্তরা হলেন, সুরেন্দ্র লাল ত্রিপুরা (মরনোত্তার), প্রয়াত অংথোয়াই চিং চৌধুরী (অনন্ত চৌধুরী) (মরনোত্তার), দীপংকর তালুকদার এম পি, সাহানা দেওয়ান, নিরূপা দেওয়ান, গৌতম দেওয়ান, এ কে এম মকছুদ আহমদ, রঞ্জিতদেওয়ান, শৈলেন দে (মরনোত্তার), সুরেশ ত্রিপুরা, রণেশ বড়ুয়া, জীবন রোয়াজা, হুমায়ূন কবীর, প্রদীপ বাহাদুর লালে।

ত্রিপুরা কল্যান ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ঝিনুক ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে তিন যুগ পূর্তি অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করেন রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।

এসময় লোক লোকালয়ের সদস্য সচিব ঝিনুক ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক পরিকল্পনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা প্রীতি কুমার ত্রিপুরা, দৈনিক গিরিদর্পণ সম্পাদক প্রবীণ সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদ, পৌর প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন, বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্র রাঙ্গামাটি প্রধান শরিফুল ইসলাম, বনফুল-লোক লোকালয়ের তিন যুগ পূর্তি অনুষ্ঠানের আহবায়ক তাওফিক হোসেন কবীর।

রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, আমাদের দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর বৈচিত্র্যময় জীবন সংস্কৃতি, ঐতিহ্যময় জীবনধারা আমাদের জাতীয় সাংস্কৃতিক পরিমন্ডলে অনুপম সংযোজন বিটিভির বনফুল-লোক লোকালয়।

তিনি বলেন, সারাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর বৈচিত্রময় জীবন ও নান্দনিক সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য যেন হারিয়ে না যায় সেই লক্ষ্যকে সামনে রেখে সাংবাদিক চৌধুরী আতাউর রহমান বিটিভির বনফুল ও লোক লোকালয় অনুষ্ঠানের মাধ্যমে পাহাড়ি জাতি সমূহের সতন্ত্র সংস্কৃতি সংরক্ষণের ধারার সূচনা করেন।আর এর মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা তাদের ঐতিহ্য,সংস্কৃতি দেশ ও বিদেশের পরিমন্ডলে তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে নিজেদের প্রতিভার আত্ম প্রকাশ করারও সুযোগ করেদিয়েছেন।

আলোচনা সভায় অনুভূতি প্রকাশ করতে গিয়ে বক্তারা বলেন, বিটিভির সংবাদ এবং অনুষ্ঠানের মাধ্যমে ৩৬ বছর আগে থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষ্টি-সংস্কৃতি, উৎসব, ঐতিহ্য, বর্ণিল জীবনযাত্রা পর্যটন সম্ভাবনা সম্প্রচারের উদ্যোগ নেয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর বৈচিত্রময় জীবন ও নান্দনিক সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য সুরক্ষা পেয়েছে।

বক্তারা বলেন, আর ১৯৮৪ সালে পূর্ণাঙ্গভাবে প্রোগ্রাম তৈরি করে প্রচার করে বাংলাদেশ টেলিভিশন-প্রথম বহির্দৃশ্য ধারণ করে তৈরি করে পাহাড়ীদের অনুষ্ঠান। এ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন-এ প্রচার হয়েছে বহুবার। তখন বাংলাদেশ টেলিভিশন ছাড়া আর কোন চ্যানেল ছিল না। আর এই প্রোগ্রামে মারমা, চাকমা,  বম, ত্রিপুরা, লুসাইসহ প্রায় সবকটি নৃ-গোষ্ঠীর অংশগ্রহন করেছিল।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com