সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী দলের নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপতি কে হবেন: মির্জা ফখরুল চাঁদাবাজ-দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত লড়াই তীব্রতর হবে: জামায়াত আমির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন তারেককে ব্রিকস সম্মেলনে মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে সরকারের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নৈতিক স্খলন প্রমাণিত ।। এমপি নজরুল জামায়াত থেকে বহিষ্কার অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাঙ্গামাটি রিজিয়ন উম্মুক্ত টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০
  • ৭১২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি:  রাঙ্গামাটি রিজিয়ন উম্মুক্ত টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় বীরশ্রেষ্ট মুন্সি আবদুর রউফ স্মৃতি সংসদ বনাম কনফিডেন্স ক্রিকেট একাডেমী সাথে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বীরশ্রেষ্ট মুন্সি আবদুর রউফ স্মৃতি সংসদ ৯ ইউকেটে ১১৮ রান করে। অন্যদিকে কনফিডেন্স ক্রিকেট একাডেমি ৮ ইউকেটে ১৮৩ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রাঙ্গামাটি রিজিয়ন উম্মুক্ত টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ২১টি দল অংশ গ্রহন করে।

মঙ্গলবার  বিকেলে রাঙ্গামাটি রিজিয়নের পৃষ্টপোষকতায় ও রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-পরিষদের আয়োজনে রাঙ্গামাটি মারি ষ্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি সিভিল সার্জন শহীদ তালুকদার, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আজম।

রাঙ্গামাটি রিজিয়ন উম্মুক্ত টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে

রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইনুর রহমান বলেন, রাঙ্গামাটি রিজিয়ন উম্মুক্ত টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজনে আমাদের উদ্দেশ্য সেটি হলো রাঙ্গামাটির জেলা পর্যায়ের খেলাধুলায় সেনাবাহিনীর অবদান আগে থেকেই রেখে আসছে সেটাকে আরো বেগবান করা।

তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস যেভাবে আমাদের পার্বত্য জেলাগুলি থেকে বিশেষ করে মেয়েদের যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ফুটবলের মধ্যে মেয়েদের যে প্রতিভা কাবাডির মধ্যে যে প্রতিভা এই প্রতিভার ঝলক আমরা ক্রিকেটে দেখতে পাবো এবং যারা আজকে ভালো খেলছে তাদের মধ্যে থেকে একদিন এই দেশে সাকিব, তামিম বা মাশরাফি মতো বড় মাপের খেলোয়াড় তৈরী হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com