বাংলা হেডলাইনস: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণকারীকে গ্রেফতার করেছে র্যাব। ধর্ষক মজনু প্রায় ৩০ বছর বয়স একজন ছিনতাইকারী এবং সিরিয়াল ধর্ষক।
র্যাবের গণমাধ্যম ও আইন বিষয়ক পরিচালক সারোয়ার বিন কাশেম বুধবার দুপর ২ টার দিকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
র্যাবের গণমাধ্যম ও আইন বিষয়ক পরিচালক সারোয়ার বলেন মজনুকে ঢাকার শেওড়া রেল ক্রসিং এলাকা থেকে আজ বুধবার ভোর ৪:৫০ মিনিটে আটক করা হয়। মজনু একজন মাদকাসক্ত।
গত রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বিশ্ববিদ্যালয়ের বাস থেকে রাজধানীর কুরমিতলা এলাকায় নামার পর এই নির্যাতনের শিকার হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন ও সামাজিক সংগঠন বিশ্ব বিদ্যালয় ক্যাম্পাসে ও বিভিন্ন এলাকায় এই ঘটনার প্রতিবাদে ও ধর্ষকের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করে।