বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

মাষ্টার হারাধন স্মৃতি সংসদের রাঙ্গামাটিতে কম্বল বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারী, ২০২০
  • ৭৫৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটির দরিদ্র শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা মাষ্টার হারাধন স্মৃতি সংসদ। আজ বুধবার সকালে রিজার্ভ বাজারে স্মৃতি সংসদের কার্যালয়ে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর।

এ সময় রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীন চারণ সাংবাদিক এ,কে,এম মকছুদ আহমেদ, বিশিষ্ট সমাজসেবক আশীষ দাশ গুপ্ত, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সহ সভাপতি অলি আহমেদ, রাজু দে, মাষ্টার হারাধন স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নন্দন দেবনাথসহ মাষ্টার হারাধন দেবনাথের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, প্রতি বছর মাষ্টার হারাধন স্মৃতি সংসদ শীতার্তদের পাশে এসে দাঁড়ায় এটি একটি মহৎ কাজ। এই ভাবে যদি যার যার অবস্থান থেকে অসহায়  মানুষের পাশে এসে দাঁড়ায় তা হলে এইসব শীতার্ত মানুষগুলো শীতের প্রকোপ থেকে পরিত্রাণ পেতো। এ সময় রাঙ্গামাটির বিভিন্ন এলাকার প্রায় শতাধিক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন অতিথিবৃন্দ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com