বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

অবৈধভাবে পুকুর খননে ফসলি জমি কমে যাচ্ছে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০
  • ৬৮৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ :সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন স্থানে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করছে স্থানীয় কতিপয় প্রভাবশালী।

এতে কৃষকদের ফসলি জমি কমে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে প্রকাশ, শস্যভান্ডার হিসেবে খ্যাত ওই উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে পুকুর খনন করছে প্রায় এক যুগ ধরে। মাছ চাষের নামে কোন প্রকার অনুমতি ও জমির শ্রেনী পরিবর্তন না করে ফসলি জমিতে এই পুকুর খনন করছে স্থানীয় কতিপয় প্রভাবশালী। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসন ব্যবস্থা নিতেও হিমশিম খাচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক হাবিবুল হক বলেন, চলনবিল ঘেষা তাড়াশ উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে পুকুর খননকরায় এ উপজেলার নির্ধারিত ফসলি জমি কমে যাচ্ছে। এদিকে অবৈধভাবে ফসলি জমিতে পুকুন খনন বন্ধে অভিযান শুরু করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.ওবায়দুল্লাহ। তিনি বুধবার সন্ধ্যায় এলাকার কথিত গ্রামের পশ্চিম মাঠে ও ধাপ ওয়াসিন গ্রামের দক্ষিণ মাঠে অভিযান পরিচালনা করেন। এ অভিযানে মাটি খনন কাজে ব্যবহৃত ভেকু মেশিন তুলে  দেন এবং ফসলি জমিতে পুকুর খনন কাজ বন্ধ ঘোষণা করা হয়।

এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশক্রমে ফসলি জমি রক্ষায় এই অভিযান শুরু করা হয়েছে। ইতিমধ্যেই ৫টি পুকুর খননের কাজ বন্ধ করা হয়েছে। অবৈধভাবে পুকুর খনন বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com