শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রী ও শিশুপুত্র খুন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০
  • ৬৯৫ দেখা হয়েছে
খুনের প্রতীকী ফাইল ফটো

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়ায় মা ও শিশুপুত্র খুন হয়েছে। বৃহস্পতিবার সকালে সাটুরিয়া উপজেলার উত্তর কাউন্নারা এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। তবে কি কারণে তারা খুন হয়েছে তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ কিংবা স্বজনরা।

নিহতরা হলেন, সৌদি প্রবাসী মজনু মিয়ার স্ত্রী পারভীন বেগম (২৬) ও তার ছেলে নূর মোহাম্মদ (৬)। 

নিহত পারভীনের শশুর আবদুর রহমান জানান, বাড়িটি তাদের নিজের। দোতলা বাড়ির একটি ইউনিটে পারভীনের সঙ্গে তিনি ও তার স্ত্রী থাকেন। আরেকটি ইউনিটে তার অন্য দুই ছেলে পরিবার নিয়ে থাকেন। 

বুধবার খাওয়া-দাওয়া শেষে রাত ১০টার দিকে সবাই ঘুমাতে যান। পারভীন ছেলে নূর হোসেনকে নিয়ে তাদের ফ্ল্যাটে ঘুমিয়ে পড়েন। 

প্রতিদিন ভোর বেলায় নূর হোসেন আমার কাছে আরবি পড়তো। কিন্তু আজ ভোরে ফজরের নামাজের পর সে আরবি পড়তে না আসায় আমি তাদের ফ্ল্যাটে খোজ নিতে গিয়ে দেখি পারভীনের ঘরের দরজা খোলা পান। ভেতরে ঢুকে দুজনের লাশ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করি। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে থানায় খবর দেয়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, রাতের কোনও একসময় মা-ছেলে খুন হন। তাদের মধ্যে মা পারভীনকে গলা কেটে ও ছেলে নূর হোসেনকে পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। দুর্বৃত্তরা কিভাবে ঘরে প্রবেশ করেছে, তা এখনও বলা যাচ্ছে না। কক্ষের দরজা ভাঙা হয়নি, খোলা পাওয়া গেছে। প্রাথমিকভাবে চুরির কোনও আলামতও পাওয়া যায়নি। লাশ দুইটির সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহহিউদ্দীন আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। এর সাথে পরকীয়ার কোন ঘটনাও থাকতে পারে। পিবিআই ও সিআইডিসহ পুলিশ সদস্যরা হত্যাকান্ডের ঘটনা উদঘাটনে নিবিড়ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। খুব শিগগিরই হত্যাকারীকে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com