শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ্ জাতি গঠন করা যায়: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম : রবিবার, ১২ জানুয়ারী, ২০২০
  • ৩৮৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ। দেশের অবকাঠামো যেমন উন্নয়ন হযেছে তেমনি বর্তমান সরকার সামাজিক উন্নয়নের কাজ করছে। খেলাধূলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা যায়। একটি সুস্থ জাতিই পারে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে।

রোববার রাতে মানিকগঞ্জে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে স্বাস্থ্য মন্ত্রীর পিতার নামে কর্নেল মালেক স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধনকালে তিনি এই কথা বলেন।  জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় টুর্নামেন্টে ৮টি ইভেন্টে ৫০টি খেলা অনুষ্ঠিত হবে।

কর্নেল মালেক স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক এস,এম ফেরদৌসের সভাপতিত্বে স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মজিদ ফটো, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা।

এছাড়াও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা ও বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com