বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কামারপাড়া ব্রীজের সন্নিকটে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৭ জন বিশ্ব ইজতেমা ফেরত মুসল্লি আহত হয়েছেন। তারা সিরাজগঞ্জের রায়গঞ্জ ও নওগাঁ সদরের অধিবাসী। স্থানীয় দমকল বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।
স্থানীয়রা জানায়, রোববার গভীর রাতে ঢাকা থেকে ইউনাইটেড পরিবহনের একটি যাত্রীবাহী বাস নওগাঁ যাওয়ার পথে উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা বালি বোঝাই একটি ট্রাকের এই মুখোমুখি সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে। ঘন কুয়াশা জনিত কারণে এই দূর্ঘটনা ঘটেছে বলে দমকল বাহিনীর সদস্যরা জানান।