বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষ থেকে রাঙ্গামাটিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও সোয়েটার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সম্মেলন কক্ষে রাঙ্গামাটির বিভিন্ন এতিমখানা ও শিশু সদনের ছাত্র-ছাত্রীদের মাঝে ২০০টি সোয়েটার বিতরণ করা হয়।
রাঙ্গামাটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি বেলায়েত হোসেন ভূইয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত শীতবস্ত্র বিতরণ করেন। এসময় চেম্বারের পরিচালক মোঃ নিজাম উদ্দিন, উসাং মং, মনিরুজ্জামান মহসিন রানা, আবুল মনসুর ওবাইদুল্লাহ, চেম্বারের সচিব শাব্বির আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি বেলায়েত হোসেন ভূইয়া বলেন, আত্মমানবতার সেবায় প্রতি বছরের ন্যায় এবছরও আমরা শীতার্ত মানুষেরা যাতে শীতের কষ্ট না পায় তার জন্য শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আর শীতার্তদের পাশে এসে দাঁড়ানো এটি একটি মহৎ কাজ।