বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাঙ্গামাটিতে প্রথাগত বিচার ব্যবস্থা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০
  • ৬৭৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রামে প্রথাগত বিচার ব্যবস্থা শক্তিশালীকরণে মামলা ব্যবস্থাপনা ও নথি সংরক্ষণ বিষয়ক ৫দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে শুরু হয়েছে।

ইউএনডিপি’র আয়োজনে বৃহস্পতিবার  সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

কর্মশালায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, ইউএনডিপি’র জেন্ডার এন্ড কমিউনিটি কোহেশন চীফ ঝুমা দেওয়ান, ইউএনডিপি’র জেলা ব্যবস্থাপক ঐশ্বর্য্য চাকমা’সহ আইনজীবী, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারীগণ উপস্থিত ছিলেন।

কর্মশালার সফলতা কামনা করে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, নীতি নৈতিকতা সঠিক রেখে নিরপেক্ষভাবে সমাজের জনপ্রতিনিধিদের বিচার করতে হবে। তবেই সমাজে তার ভালো অবস্থান হয়।

তিনি বলেন, স্থানীয় রাজনীতির কারণে বর্তমানে দেখা যায় প্রথাগত বিচার ব্যবস্থা অনেকটা ভেঙ্গে পড়েছে। যার ফলে পক্ষ বা বিপক্ষরা সঠিক বিচার থেকে বঞ্চিত হচ্ছে। তিনি পার্বত্য চট্টগ্রামের পূর্বের সেই প্রথাগত বিচার ব্যবস্থা ফিরিয়ে আনতে সকলকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি আরো বলেন, বর্তমান সরকার সমতলের ন্যায় পার্বত্য চট্টগ্রামকে এগিয়ে নিতে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com