বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

সিঙ্গাইরে সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০
  • ৬৫০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে এক গৃহবধূকে (২৪) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার ভূক্তিভোগী নারীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ এবং ভূক্তভোগী নারীর পারিবারিক সূত্রে জানা গেছে, সিঙ্গাইর উপজেলার একটি গ্রামের বাড়িতে ওই নারী স্বামী ও দুই সন্তানকে নিয়ে থাকেন। বুধবার রাত ১২ টার দিকে বাড়িতে ঘরের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করেন সাত-আটজন ব্যক্তি। এ সময় টের পেয়ে স্বামী-স্ত্রী ঘুম থেকে জেগে ওঠেন। বাড়ি ফাঁকা স্থানে হওয়ায় তারা ডাক চিৎকার করলে কেউ এগিয়ে আসেননি। পরে ওই নারীর স্বামীকে হাত-পা বেঁধে পাশের ঘরের কক্ষে লেপ দিয়ে পেচিয়ে আটকে রাখেন ওই ব্যক্তিরা। এর পর পাঁচজন ওই নারীকে গণধর্ষণ করে। পরে তারা পালিয়ে যায়।

বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ ভূক্তভোগী নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে। পরে পুলিশ ভূক্তভোগী নারীর স্বামীর দেওয়া তথ্যমতে সিঙ্গাইরের চারিগ্রাম এলাকা থেকে মো. লেবু (৪০) নামের একজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় ভূক্তভোগী নারীর স্বামী বাদি হয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে লেবু, মতিয়ার রহমান, আবদুল মাজেদ ও মো. জহুরসহ অজ্ঞাত আরও তিন- চারজনকে আসামি করে থানায় মামলা করেন। তাঁদের প্রত্যেকের বাড়ি চারিগ্রাম গ্রামে।

মামলার তদন্ত কর্মকর্তা সিঙ্গাইর থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, এজাহার নামীয় ওই চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভূক্তভোগী নারী স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com