বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জে এ,এম সায়েদুর রহমান টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বন্ধু একাদশ।
শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চিরপ্রতিদ্বন্দ্বী কুলফা গোষ্ঠীকে
২ উইকেটে পরাজিত করে বন্ধু একাদশ ।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৭ রান করে কুলফা গোষ্ঠী। দলের পক্ষে সতেজ ৪২ এবং হাসান ৩৮ রান করে। বন্ধু একাদশের চান ৪টি উইকেট নেয়।
জবাবে, ৫ বল বাকি থাকতে ৮ উইকেটের বিনিময়ে ১৪০ রান করে জয় তুলে নেয় বন্ধু একাদশ।দলের পক্ষে রিয়াজুল-৪৯, সাগর-৩০ এবং মামুন ২০ রান করে নট আউট থাকে। কুলফা গোষ্ঠীর পক্ষে রাব্বি, মাইনুল, ও সম্রাট ২টি করে উইকেট লাভ করে।
বৃহস্পতিবার দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করায় বন্ধু একাদশের রিয়াজুলকে ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার দেয়া হয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দূর্জয়।
এসময় আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ফৌজিয়া খান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, ক্রিকেট উপ-কমিটির সদস্য-সচিব প্রদীপ কুমার শিকদার রিপন প্রমুখ।
জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই অংশ নেয় জেলার শীর্ষস্থানীয় ৬টি ক্রিকেট দল।
সাবেক কৃতি খেলোয়ার ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত এ
এম সায়েদুর রহমানের নামে এই টুর্নামেন্টি গত বছর ধরে চলছে। তিনি মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এবং একজন কবি ছিলেন। তিনি ক্রিকেটার এ এম নাঈমুর রহমান দূর্জয় এমপি’র পিতা।