সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী দলের নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপতি কে হবেন: মির্জা ফখরুল চাঁদাবাজ-দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত লড়াই তীব্রতর হবে: জামায়াত আমির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন তারেককে ব্রিকস সম্মেলনে মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে সরকারের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নৈতিক স্খলন প্রমাণিত ।। এমপি নজরুল জামায়াত থেকে বহিষ্কার অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু এসপিএল টি ২০ টুর্নামেন্টের তৃতীয় আসর উদ্বোধন

  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০
  • ৩৪৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : বঙ্গবন্ধু এসপিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসর উদ্বোধন করলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। শনিবার দুপুরের দিকে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার হাসিবুল আলম,  চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ, আয়োজক কমিটির আহবায়ক মারুফ সিরাজী প্রমূখ।

এ অনুষ্ঠান শেষে গত আসরের চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ টাইগার্সের মোকাবিলা করছে আসরের নতুন দল সিরাজগঞ্জ স্টার। এ ম্যাচে সিরাজগঞ্জ টাইগার্সের পক্ষে খেলছেন জাতীয় দলের খেলোয়াড় এনামুল হক বিজয় ও নাসির হোসেন এবং সিরাজগঞ্জ স্টারের হয়ে খেলছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

গত দুটি আসরে সিরাজগঞ্জ প্রিমিয়ার লিগ (এসপিএল) নামের এ টুর্নামেন্টটি এবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এসপিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট নামকরণ করা হয়েছে। এ বছর ৬টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনাল খেলার মধ্য দিয়ে তৃতীয় আসরের সমাপ্তি হবে ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com