শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা।।মুজিববর্ষে ২টি কমিউনিটি ক্লিনিক

  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০
  • ৩৭৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি:  রাঙ্গামাটি পার্বত্য জেলাপরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে আমাদের সকলকে সম্মিলিতভাবে এদেশকে এগিয়ে নিতে হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন দেশকে উন্নত দেশে রূপান্তর করতে আমাদের সবাইকে নিরলসভাবে কাজ করতে হবে।

রবিবার  রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভায় সভাপতির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান  এই  কথা বলেন।

পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ত্রিদীব কান্তি দাশ, সদস্য সাধন মনি চাকমা, সদস্য থোয়াই চিং মারমা, সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, সদস্য সান্তনা চাকমা, সদস্য মনোয়ারা আক্তার জাহান, সদস্য রেমলিয়ানা পাংখোয়া’সহ হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় সিভিল সার্জন ডা: শহীদ তালুকদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বদিচ্ছা ও আন্তরিকতায় রাঙ্গামাটিতে পদায়নকৃত ৩৯তম বিসিএস এর ৫৬জন নবীন চিকিৎসক যোগদান করায় চিকিৎসা ক্ষেত্রে সাধারণ জনগণ আরো  বেশি সেবা পাবে। বর্তমানে জেলায় ১১৭জন চিকিৎসক কর্মরত রয়েছে।

 সিভিল সার্জন বলেন গত বছর ৩৬ হাজার শিশুকে সেবা প্রদান করা হয়েছে এবং এবারে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৯৯.২২% অগ্রগতি হয়েছে।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান জানান, বর্তমানে সপ্তম অপারেশন প্লানের আওতায় রাঙ্গামাটির ১০টি উপজেলার মধ্যে ৫টি উপজেলার স্বাস্থ্যকেন্দ্রগুলো ৫০ বেডে উন্নীত করার কাজ চলছে। এর মধ্যে রাজস্থলী ও কাপ্তাই উপজেলার নব নির্মিত ভবন রাঙ্গামাটি সংসদ সদস্যের মাধ্যমে উদ্বোধন করে বুঝিয়ে দেওয়া হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে করা হবে। তিনি আরো জানান, মুজিববর্ষকে সামনে রেখে জেলার ২টি উপজেলায় কমিউনিটি  ক্লিনিক নির্মাণ করা হচ্ছে যা মুজিববর্ষের দিন উদ্বোধন করা হবে।

জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী অনুপম দে জানান, পিইডিপি-৪ এর আওতায় প্রত্যেকটি সরকারি প্রাইমারি স্কুলে স্যানিটেশন নিশ্চিত করার লক্ষ্যে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলম জানান, ২০২০ শিক্ষাবর্ষে নতুন পাঠ্যপুস্তক এবং নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (অঃদাঃ) মোঃ শহীদুল ইসলাম বলেন, আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকার যুবদের চলতি মাস থেকে যুব উন্নয়নে বিভিন্ন ট্রেডে ৫৫৫ জন প্রশিক্ষণার্থী  ভর্তি করা হয়েছে।

হর্টিকালচার সেন্টার বালুখালী, বনরুপা, নানিয়ারচর, বালুখালী, লংগদু, আসামবস্তী ও কাপ্তাইয়ের উদ্যান তত্ববিদরা জানান, নার্সারিতে টার্গেট অনুযায়ী বিভিন্ন প্রজাতি গাছের চারাকলাম উৎপাদন, মজুদ ও বিক্রয় কার্যক্রম চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com