শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

নারী- শিশু ধর্ষণের প্রতিবাদে রাঙ্গামাটি কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০
  • ৭১১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: সারাদেশে নারী-শিশু ধর্ষণ ও নৃশংস হত্যার প্রতিবাদে রাঙ্গামাটি সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  সকাল ১০টায় রাঙ্গামাটি সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজের মূল ফটকের সামনে এ মানববন্ধন করা হয়।

কলেজের শিক্ষকবৃন্দ একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ঘরে-বাইরে, রাস্তাঘাটে, যানবাহনে, কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে সবখানে নারী ও শিশুর প্রতি নির্যাতন চলছে। ধর্ষণ ও যৌন হয়রানি ছাড়াও এসিড আক্রমনসহ নানাবিধ সহিংসতার শিকার হচ্ছেন তারা। পরিবার, সমাজ, রাষ্ট্র এমনকি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও নিরাপদ নয় নির্যাতনের শিকার হওয়া নারী ও শিশু।

বক্তরা আরো বলেন, দেশের প্রতিটি নারী ও শিশু সহিংসতার ঝুঁকির মধ্যে রয়েছেন। এর মূল কারণ, নারীকে মানুষ হিসেবে মূল্যায়ন না করার দৃষ্টিভঙ্গি ও আচরণ। আদিকাল থেকেই আমাদের দেশে ও সমাজে নারীকে অধস্তন অবস্থানে দেখে বলেই এমনটা সম্ভব হচ্ছে। এছাড়া মামলার দীর্ঘসূত্রিতা যেমন ন্যায়বিচার  প্রাপ্তিকে অনিশ্চিত করে তেমনি তড়িঘড়ি নিষ্পত্তি ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করে।

সমাবেশে বক্তারা নারী ও শিশুর ওপর ধর্ষণসহ সবধরনের অত্যাচার বন্ধের আহ্বান জানান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন নানা শ্রেণি ও সংগঠনের কর্মী, সাধারণ মানুষ, শিক্ষার্থী, ধর্ষণের শিকার নারীসহ অনেকেই। নানা শ্রেণি-পেশা ও বয়সের ব্যক্তিরা এসময় প্রতিবাদী ব্যানার ও প্লেকার্ড প্রদর্শনের পাশাপাশি নির্যাতনবিরোধী শ্লোগান দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com