রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সিংগাইরে ৬ আন্তঃজেলা ডাকাত গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০
  • ৩২৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে সিংগাইরে একটি ডাকাতি মামলায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার মানিকগঞ্জ ম্যাজিষ্ট্রেট আদালতে ডাকাতির সাথে জড়িত থাকার দায় স্বীকার করে গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫ জন স্বীকারোক্তি মূলক ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান গত ১৮ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মাদারীপুর জেলার নতুনচর এলাকার আব্দুল আজিজের ছেলে খবির উদ্দিন (৪৫), মাদারীপুর জেলার পশ্চিম পুযালী গ্রামের রব মজাদ্দারের ছেলে সোহেল জমাদ্দার (৩৫), যশোর জেলার মন্ডলগাতি গ্রামের আতিয়ার শেখের ছেলে জাকির শেখ (২২) , ঝিনাইদহ জেলার আকসেন্টার পাড়া এলাকার সুরুজ সরদারের ছেলে সেলিম সরদার (৩২) ঝিনাইদহ জেলার বরেঙ্গা গ্রামের বেলায়েত সরদারের দুই ছেলে মোসলেম সরদার (৫৫) ও নূরু ইসলাম (৪২) ।

আসামীদের কাছ থেকে লুন্ঠিত একটি মোবাইল ও ২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আসামীদের মধ্যে বৃহস্পতিবার ৫জনকে আদালতে পাঠানো হয়। এদের প্রত্যেকেই ডাকাতির সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন এবং সহযোগি আসামীদের নাম প্রকাশ করে। এরা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com