রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

অবৈধ বালু উত্তোলনে ৭টি ড্রেজার পুড়িয়ে ধ্বংস

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০
  • ৫৪৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হলদার পাড়া ও বাচরা গ্রামে ৩টি স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ৭টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। ড্রেজার দিয়ে অবৈধভাবে এই বালু উত্তেলানের দৌরাত্ব বন্ধ করতে শুক্রবার সকাল ১১ টা থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহার নেতৃত্বে হলদার পাড়া পুকুরে এবং হুরাসাগর নদীর ৩টি স্পটে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ৩টি স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজারের মালিককে না পাওয়ায় জনসম্মুখে ৭ টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বার্হী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের বলেন, এ উপজেলার যেখানে অবৈধভাবে বালু উত্তোলন করবে সেখানেই এই অভিযান চালানো হবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com