বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: র্যাব-১২ সদস্যরা গাজীপুরের কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার পিস ইয়াবাসহ স্বপন মিয়া (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সে গোপালগঞ্জের কাশিয়ানী থানার সাজাইল গ্রামের মৃত মহসিনের ছেলে।
র্যাব-১২ কোম্পানি কমান্ডার এএসপি মো. খলিলুর রহমান শুক্রবার বিকেলের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৯৩৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইলফোন, ৩টি সিমকার্ড জব্দ করা হয়।এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।