রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সিরাজগঞ্জে ২ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০
  • ৪৯০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার পিস  ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

তারা হলো, কক্সবাজার সদরের পূর্ব গোনারপাড়ার মৃত কবির আহম্মেদের ছেলে খোরশেদ আলম (৩৫) ও একই এলাকার বিসিক দক্ষিণ মহুরীপাড়ার মৃত আবুল বশরের ছেলে রেজাউল করিম (২৪)।

শনিবার দুপুরে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে তাদের জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। ওসি (ডিবি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধার দিকে এসআই নাজমুলের নেতৃত্বে একদল পুলিশ উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা  ট্যাবলেট উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল এবং তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com