শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জ জাগীর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

  • আপডেট টাইম : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০
  • ৩৯৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দুইদিনের এই ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়। ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিন শনিবার দিনব্যাপী দৌড়, লাফ, চেয়ার খেলা, গোলক নিক্ষেপ, মোরগ লড়াইসহ ৩২টি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের  নির্ধারণ করা হয়।

রবিবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শামীম মিয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, মানিকগঞ্জ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সানোয়ার হোসেন, জাগীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোস্তফা কামাল, হাবিবুর রহমান হবি, আবদুল আওয়াল, প্রতিষ্ঠাকালীন সংগঠক আওলাদ হোসেন প্রমুখ।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গান ও নাচ পরিবেশন করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com