সোমবার, ২৫ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসাকে ধর্ষণ-হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১লা জুন আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘রক্তক্ষয়ী পরিস্থিতি’ হবে: কিউবা র‍্যাবের নাম পরিবর্তন বিবেচনায় রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র শাহাদাত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিতে গুম আইন প্রণয়ন করা হবে : আইনমন্ত্রী

গাজীপুরে সন্তানকে হত্যার চেষ্টা।। বাবা আটক

  • আপডেট টাইম : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০
  • ৬২২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে দুই বছর বয়সী ছেলে সন্তানকে  ছুরি দিয়ে গলাকেটে হত্যার চেষ্টা করেছে মাদকাসক্ত এক বাবা। রোববার  বিকেল পৌনে ৫টায় উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কাউসার ইসলামের বাবা রাজু মিয়া (২৮) পেশায় রাজমিস্ত্রি। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ থানার রামপুরা এলাকার হানিফ শেখের ছেলে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, চার-পাঁচ বছর আগে শিশুর মা কামরুন্নাহারকে বিয়ে করেন রাজু। ওই এলাকার মহর আলীর বাড়িতে ভাড়া থেকে স্ত্রী কামরুন্নাহার খান টেক্স নামক পোশাক কারখানায় কাজ করেন।

মাদকাসক্ত স্বামী ঠিকমত কাজ না করায় তাদের সংসারে অভাব-অনটন লেগেই থাকে। এসব নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সকালে শিশুটির মা কর্মস্থলে যাওয়ার পর বাবার সঙ্গেই ছিল শিশুটি। শিশুটির গলা কাটার চেষ্টার সময় চিৎকার শুনে প্রতিবেশি ভাড়াটিয়ারা এগিয়ে আসে। এরপর শিশুটিতে উদ্ধার করে প্রথমে মাওনার আল হেরা হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে ময়মনসিংহ সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। এসআই আরও জানান, রাজু মিয়াকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com