বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি

মানিকগঞ্জে প্রেমিকের সহযোগিতায় মাকে হত্যা

  • আপডেট টাইম : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০
  • ৯৬৬ দেখা হয়েছে
হত্যার শিকার মাহমুদা বেগম

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জ শহরে দক্ষিন সেওতা এলাকায় গৃহবধূ মাহমুদা বেগম (৪৫) কে হত্যার রহস্য উন্মোচন করেছেন পুলিশ।

প্রেমিকের সাথে বিয়ে দিতে রাজি না হওয়ায় মা মাহমুদা বেগমকে পরিকল্পিতভাবে প্রেমিককে দিয়ে হত্যা করে মেয়ে জ্যোতি আক্তার। হত্যাকান্ডের সহযোগী ছিল প্রেমিক ও তার তিন বন্ধু। মানিকগঞ্জের দক্ষিন সেওতা গ্রামে গত বুধবার ঘরে ঢুকে গৃহবধু মাহমুদা বেগম হত্যা মামলায় আটক জ্যোতি আক্তার আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দিতে এ কথা জানায়।

সোমবার বিকেলে আসামি প্রেমিক নাঈম ও তার বন্ধু রাকিব মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সিনিয়র বিচারক শাকিল আহম্মেদের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা মানিকগঞ্জ সদর থানার উপপুলিশ পরির্দশক (এস,আই) শামিম আল মামুন জানান, গত নভেম্বরে জ্যোতির সঙ্গে তার স্বামীর বিবাহ বিচ্ছেদ হয়। এর মধ্যে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ঢাকা জেলার কেরানীগঞ্জের আরাকুল গ্রামের নাঈমের সাথে। নিজেরা বিয়ের জন্য প্রস্তুতিও নেয়।

কিন্তু জ্যোতির মা মাহমুদা বেগম এতে রাজি ছিলেন না। তিনি মেয়েকে অন্যত্র বিয়ে দেয়ার জন্য চেষ্টা করছিলেন। এই নিয়ে মেয়ের সঙ্গে মায়ের ঝগড়া-বিবাদ তৈরি হয়। এতে ক্ষিপ্ত হয়ে প্রেমিক নাঈমের সাথে জোট করে জ্যোতি মাকেই হত্যার পরিকল্পনা করে।

ঘটনার আগের দিন ২১ জানুয়ারি রাতেই প্রেমিক নাঈম, রাকিব সহ আরও দুই বন্ধু অবস্থান নেয় জ্যোতির শোবার ঘরে। বন্ধুদের ভাড়া করা হয় দেড় লাখ টাকায়। এর মধ্যে জ্যোতি তার স্বর্ণালংকার এবং নগদ ১৬ হাজার টাকা দিয়ে প্রাথমিকভাবে কিছু শোধ করে হত্যাকারীদের। রাতেই হত্যার পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। ২২ জানুয়ারি বুধবার সকালে জ্যোতির বাবা জহিরুল ইসলাম আলিয়ার প্রাতঃভ্রমণে বাড়ির বাইরে যায় আর মা মাহমুদা বেগম সেলাই মেশিনে কাজ করার জন্য বসেন। এই সুযোগে মাহমুদা বেগমের রুমে ঢুকে নাঈমসহ আরো দুইজন। এরা রুমে ঢুকেই মাহমুদা বেগমকে গলা টিপে হত্যা করে।

হত্যাকান্ডকে ডাকাতির সাজিয়ে ওই সময় বক্তব্য দেন জ্যোতি আক্তার। কিন্ত তার কথাবার্তায় সন্দেহ হওয়াতে ঘটনার দিনই জ্যোতিকে আটক করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে আটক করা হয় নাঈম ও রাকিবকে। অন্য দুজনকে গ্রেফতারের চেস্টা চলছে। কোর্টে হাজির করার পর জ্যোতিকে চারদিনের রিমান্ডে নেয়া হয়।

আদালতে জ্যোতি আক্তার রোববার দিন ও অপর দুই আসামি রাকিব ও নাঈম সোমবার আদালতে ১৬৪ ধারা দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com