বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

গণধর্ষণের শিকার তিন স্কুল ছাত্রী: ২জন আটক

  • আপডেট টাইম : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০
  • ৫৮৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: স্কুল থেকে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে নবম শ্রেণিতে পড়ুয়া তিন ছাত্রী।

রোববার সন্ধ্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাতকুয়া পাহাড়ি এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় এক ছাত্রীর বাবা বাদি হয়ে আজ সোমবার দুপুরে অজ্ঞাতনামা ৫-৭ জনের বিরুদ্ধে ঘাটাইল থানায় মামলা দায়ের করেছে।

মামলার এজহার সুত্রে জানা যায়, গত রোববার টাঙ্গাইলের ঘাটাইলের একটি বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান ছিলো। ওই বিদ্যালয়ের নবম শ্রেণির চার ছাত্রী বিদ্যালয়ে এসে পাহাড়ি এলাকায় ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দুপুর দেড়টায় তারা ঝড়কা গেলে তাদের সাথে যোগ দেয় বন্ধু হৃদয় ও শাহীন। পরে তারা অটোরিক্সাযোগে সাতকুয়া এলাকায় গেলে ৫-৭জন ব্যক্তি তাদের ঘিরে ফেলে। এসময় তাদের বন্ধু হৃদয় ও শাহীনকে মারধর করে তিনজনকে ধর্ষণ করে এবং অপর একজনকে ভাগ্নির মতো দেখা যায় বলে তাকে ধর্ষণ করা থেকে বিরত থাকে। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আটকে রেখে উপর্যুপরি ধর্ষণ করে পালিয়ে যায় ধর্ষকরা।

পরে ওই চার ছাত্রী তাদের একজনের নানীর বাড়িতে আশ্রয় নেয়। সেখান থেকে মোবাইল ফোনে অভিভাবকদের বিষয়টি জানালে তারা পুলিশকে অবহিত করে। পরে পুলিশ সেখান থেকে তাদের উদ্ধার করে।

টাঙ্গাইল ২৫০ শয্যার জেনালে হাসপাতালের উপ পরিচালক ডা.সদর উদ্দিন বলেন, আজ সোমবার বিকেল ৩-৪৫ মিনিটে তাদেরকে হাসপাতালে আনার পর ভর্তি করা হয়েছে। শারীরিকভাবে কিছুটা ভালো থাকলেও মানসিকভাবে তারা বিপর্যস্ত।

গাইনোকলিজিষ্ট ডাঃ রেহেনা পারভীনকে প্রধান করে ৩ সদস্যের মেডিকেল টিম গঠন করে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন এ চিকিৎসক।

টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়  জানান ইতিমধ্যেই ঘটনার সাথে জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েচে । তিনি আরো জানান, মেয়ে চারজন পাহাড়ে বেড়াতে গেলে এদের মধ্যে ৩জনকে ধর্ষন করা হয়। থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com