বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: পাহাড়ের শিক্ষার আলো ছড়াতে ও ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সকল শিক্ষা বিস্তারে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন, রাঙ্গামাটি সংসদ সদস্য ও রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার। তিনি বলেন, বর্তমান সরকার উচ্চ শিক্ষা বিস্তারের জন্য রাঙ্গামাটিতে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন করে শিক্ষার দ্বার উন্মোচন করেছেন। এতে করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে এখানকার বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীরা।
সোমবার সকালে রাঙ্গামাটির দূর্গম লংগদু উপজেলার মাইনীমুখ মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া মাহফিল, নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে দীপংকর তালুকদার এমপি এই কথা বলেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী ফয়জুল আজিম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ কামাল উদ্দিন, রাঙ্গামাটি জেলা পরিষদের মনোয়ারা আক্তার জাহান হক, স্মৃতি বিকাশ ত্রিপুরা, লংগদু উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়, রাঙ্গামাটি প্রেসক্লাব সভাপতি শাখাওয়াত হোসেন রুবেল।এসময় গন্যমান্য ব্যাক্তিগন, অভিভাবক ও ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।